বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় ভদ্রা এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মারিয়া আক্তার যুঁথি রাজশাহী মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার সন্তান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস অটোকে ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া সড়কে ছিটকে পড়ে। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই শিশুর মৃত্যু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে বাস ও চালককে আটক করা যায়নি। তবে সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।