বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহী জেলা ডিবির অভিযানে ৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রাম হতে ভোর ৪ টার দিকে মাদককারবারিকে ৩ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছা: সিমা বেগম (৩৫)। মোছা: সিমা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মো: মতিউর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ডিবি’র এসআই মো: আব্দুর রহিম ও ডিবি পুলিশের একটি টিম (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রামস্থ মো: মতিউর রহমান, পিতা: মো: আনেস উদ্দিনের বসতবাড়ির চারকক্ষ বিশিষ্ট টিনের সাফড়া ঘরের দক্ষিণপার্শ্বের শয়ন কক্ষের ভিতর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে, ওসি ডিবির নেতৃত্বে এসআই আব্দুর রহিম ও ফোর্সসহ রাতে অভিযান পরিচালনা করে।

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ অভিযুক্ত মোছা: সিমা বেগম-এর স্বীকারোক্তি মতে, তার শয়ন কক্ষে থাকা স্টিলের বাক্সের মধ্য হতে ৩টি বড় স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: মতিউর রহমান (৩৮), পিতা: মো: আনেস উদ্দিন, সাং-চর কানাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা: রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে ঘরের ছাউনির টিন ফাঁকা করে উপর দিয়ে পালিয়ে যায়।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা। হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।