বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

 রামেকে পরীক্ষ দিতে এসে পি’টুনির শিকার ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :
নভেম্বর ১২, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ছাত্রলীগের এক নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রধান ফটক থেকে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। সেখানে পিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই ছাত্রলীগ নেতার নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। বাবার নাম হারুন আর রশিদ। আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ নেতা শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে আসে শিহাব। সেখানে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। ওই এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।