বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সবুজবাগে ভেন্টিলেটরে ঝুলছিল শিশু মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সবুজবাগের পশ্চিম রাজারবাগের একটি বাসার টয়লেটের ভেন্টিলেটরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরিয়ম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরিয়ম সবুজবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নিহত শিশু মরিয়মের বাবা মাসুদ খান জানান, আমার দুই মেয়ের মধ্যে মরিয়ম ছিল বড়। আমরা সবুজবাগে এলাকায় একটি বাসায় ভাড়া থাকি। আমার মেয়ে মরিয়ম সবুজবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। রোববার স্কুল থেকে বাসায় ফিরে এসে হাতমুখ না ধুয়েই ভাত খেতে বসতে চাইলে তার মা বকা দেয়। এতে অভিমান করে সে টয়লেটে যায়। পরে আমরা অনেক ডাকাডাকি করলেও দরজা না খুললে সেটি ভেঙে দেখি সে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। অচেতন অবস্থায় দ্রুত তাকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।

এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল্লাহ জানান, খবর পেয়ে মুগদা মেডিকেলের জরুরি বিভাগের ট্রলির ওপর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরিবারের লোকদের জিজ্ঞাসা করে জানতে পারি দুপুরের খাবার নিয়ে অভিমান করে টয়লেটে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে এ কাজটি করে মরিয়ম।

এসআই আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানার জন‍্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।