বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হাবিবুর-নারায়ণগঞ্জ 
নভেম্বর ২, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ-গাজীপুর জেলার গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মৃত আনসার মন্ডল ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৮) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মোঃ মনজুর আলমের ছেলে মোঃ জিসান (২২)
সোনারগাঁ থানার চৌকস অফিসার এসআই আল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী স্যারের নেতৃত্বে আমিসহ এসআই মাসুদ, এসআই শহিদুল  ও এএস আই মনির এবং সঙ্গীয় ফোর্সের সহায়তা পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করি। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা পিক-আপ যাহার নং ঢাকা মেট্রো-জ ১১-২৫২৬ এর ব্যাকডালা হতে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করি। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সোনারগাঁও থানা পুলিশের তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।