বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২১ কোটি টাকা আত্মসাতে বিটিভির সাবেক জিএম মাহফুজাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক জিএম মাহফুজা আক্তারের বিরুদ্ধে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টায় তাকে উপস্থিত থাকার অনুরোধ করে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে বলে সংস্থার একটি সূত্র জানিয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাঈমুল ইসলাম স্বাক্ষরিত তলবি চিঠি দেওয়া হয়।

গত জানুয়ারিতে মাহফুজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, জিএম মাহফুজা আক্তারের ব্যক্তিগত নথির সত্যায়িত ফটোকপি, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য বরাদ্দকৃত বাজেটের তথ্য এবং বাজেট ব্যয়ের পর বছর শেষে দাখিলকৃত প্রতিবেদনের কপি, ২০২১-২২ এবং ২০২২-২৬ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনা, চট্টগ্রাম কেন্দ্রের জিএমের বাংলো মেরামতের খরচের তথ্য: কাজের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর চাওয়া হয়েছে। এ ছাড়া ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম কেন্দ্রে কতগুলো সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক এবং অনুষ্ঠান নির্মাণ হয়েছিল সেসবের তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে নাটক ও অনুষ্ঠানের নাম, প্রযোজকের নাম, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে বলা হয়েছে।

চিঠিতে গত ২০১৪-১৯ পর্যন্ত বিটিভির ঢাকা কেন্দ্রে মাহফুজা আক্তারের প্রযোজনাকৃত ধারাবাহিক ও সাপ্তাহিক নাটকের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর চাওয়া হয়েছে।

২০০৭ সালে পিএসসি’র মাধ্যমে প্রযোজক হিসেবে বিটিভিতে যোগদান করেন মাহফুজা আক্তার। ২০২২ সালে তিনি চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেন। তাকে চলতি দায়িত্বে জিএম হিসেবে নিয়োগ দেয়া হয় ৬ মাসের জন্য। মাহফুজার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।