বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ সদস্যকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে পালানো আসামি হৃদয় সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পালানোর তিন ঘণ্টার মাথায় দুপুর ২টায় ফকিরহাট চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আদালত চত্বর থেকে আসামি পালানোর ঘটনায় কোর্ট পুলিশের এসআই কৃপা সিন্দুসহ ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে আসামি হৃদয় সরদার দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ২০২৩ সালের একটি চুরির মামলায় গত ১০ জুলাই দৌলতপুর থানার পুলিশ পাবলা দত্ত বাড়ি থেকে হৃদয় সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন হাকিম আদালত চত্বরে নেওয়ার পথে বেলা ১১টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে সতর্ক করে নিরাপত্তা জোরদার ও চেক পোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় দুপুর ২টার দিকে ফকিরহাট চেকপোস্টে পুলিশ হৃদয়কে আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আদালত চত্বর থেকে পালানোর পর বিভিন্ন স্থানে আসামি হৃদয়ের ছবি পাঠিয়ে চেকপোস্ট বসানো হয়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে ফকিরহাট চেকপোস্ট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম হৃদয় বলেছে। ছবির সঙ্গেও তার মিল রয়েছে। তবে পালিয়ে সে চুলের কাটিং পরিবর্তন করেছে। তাকে আমাদের টিম আনতে গেছে। আনার পর যাচাই-বাছাই করা হবে। তবে সেই হৃদয় বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার কারণে আদালতে ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরমধ্যে এসআই কৃপা সিন্দুসহ পাঁচজন এসআই এবং দুই পুলিশ কনস্টেবল রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।