বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশরাফুল ইসলাম হত্যা মামলার আসামি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রাণঘাতি আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করেন।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর থানায় দায়ের করা মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল হত্যায় জড়িত এজাহারনামীয় আসামি তারেক আফজাল সবুজকে শনিবার (১২ অক্টোবর) রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।