বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্লিনিকে অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট বোন পলি খাতুন (২৫)। তিনি বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আব্দুল হালিম মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের শিশিরপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আমানুল্লাহ আল বারী বলেন, গত ২৯ অক্টোবর সন্ধ্যার দিকে মেহেরপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখে ভাই-বোন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আমঝুপি উত্তরপাড়ার সেকেন্দার আলীর গোডাউনের সামনে পৌঁছানো মাত্র পেছন থেকে পশু খাদ্যের বস্তাসহ আসা অপর একটি মোটরসাইকেল ওভারটেক করে। এ সময় বস্তায় বেঁধে নিহত হালিমের মোটরসাইকেলটি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে আব্দুল হালিম ও তার ছোট বোন পলি খাতুন গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে আব্দুল হালিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। আজ বুধবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আব্দুল হালিমের তিন কন্যা সন্তান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।