বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ : গুলিবিদ্ধ দুই শ্রমিক ঢামেকে

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরের কাফরুলে বকেয়া বেতনের দাবিতে ক্রিয়েটিভ ডিজাইনার নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের শান্ত করতে এলে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়ে। এতে আল-আমিন (১৭) ও রুমা (১৫) নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে গুলিবিদ্ধ আল-আমিনের বাবা আব্দুর রহমান বলেন, আমার ছেলে মিরপুর-১৪ এলাকার ক্রিয়েটিভ ডিজাইনার গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করে। সকাল ৯টার দিকে তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। এ সময় পোশাক শ্রমিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ও গুলিতে আমার ছেলে এবং রুমা নামে আরো এক পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুরে গুলিবিদ্ধ অবস্থায় আল-আমিন ও রুমা নামের দুই পোশাক শ্রমিককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে প্রথমে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।