বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঠাকুরগাঁওয়ে বিপূল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণে মাদক সহ ২ জনকে গ্রেফতার করা হয়। পৌর শহরের দুটি ভিন্ন স্থান থেকে ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ২ জনকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।
জানা যায়, ১৮ নভেম্বর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ। এ সময় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা (দলুয়া) গ্রামের মো: শামসুল হকের ছেলে মো: দুলাল হোসেন (৩৫) কে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এর আগে ১৭ নভেম্বর রোববার রাতে শহরের বিজিবি ক্যাম্পের সম্মুখে একটি বাসে তল্লাসী করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: আজাহারুল ইসলাম সহ একটি টিম। এ সময় ঐ বাসের যাত্রী বরিশাল জেলার সদর উপজেলার মেডিক্যাল লেন গ্রামের নজর আলী হাওলাদারের ছেলে মো: সুমন হাওলাদার (৩৫) কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।