বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নাটোরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে হযরত আলী নামে এক প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হযরত আলী বাগরুম মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।

আব্দুল কাদের মিয়া জানান, ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে ভুক্তভোগী শিশু প্রাইভেট পড়তে স্কুলে যায়। প্রাইভেট পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিশুকে প্রশ্ন দেখিয়ে দেওয়ার কথা বলে রেখে দিয়ে পরে ধর্ষণ করেন হযরত আলী। পরে ঘটনাটি কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেবেন এবং হত্যার হুমকি দেয়। এরপর ১২ জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানতে পারে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শিশুটির বাবা ওই শিক্ষককে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা করেন। মামলার পরে হযরত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ জুলাই অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।

রায়ে জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।