বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পুতুলের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তবে তার মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার। এজন্য এখন থেকে তার পরিবর্তে সরকার যেন সরাসরি যোগাযোগ করতে পারে, সে জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর বক্তব্য দেন। সম্প্রতি এই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, “বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে থাকা সায়মা ওয়াজেদ পুতুল নিষ্ক্রিয় অবস্থায় আছেন। তাঁর বিরুদ্ধে যেহেতু আর্থিক ও ফৌজদারি মামলা আছে, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাটিকে অনুরোধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।