বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যাবজ্জীবন সাজা এড়াতে রাজমিস্ত্রির পেশা, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন নোয়াখালীর মো. কিরণ (৩৯)। তারপর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সাজা এড়াতে আত্মগোপনে গিয়ে বেছে নিয়েছেন রাজমিস্ত্রির পেশা। তবে সেই পেশার আড়ালেও করতেন ইয়াবার কারবার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি৷

শনিবার (১৬ নভেম্বর) ভোরে লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার কিরণ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর ভোলা বাদশা গ্রামের মুসলিম বেপারি বাড়ির আবু তাহেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তিনি ২০২০ সালে নারায়ণগঞ্জ থানায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তারপর থেকে তিনি লাকসামে এসে আত্মগোপনে চলে যান। সেখানে রাজমিস্ত্রীর পেশায় যোগ দেন তিনি। সেই পেশায় থেকেও ইয়াবা কারবারি চালিয়ে যান। শনিবার ভোরে লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করেন বেগমগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস, এসআই ফিরোজ, এসআই সুদীপ্ত ও সঙ্গীয় ফোর্স।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাবজ্জীবনের সাজা এড়াতে কিরণ রাজমিস্ত্রির পেশা বেছে নিয়েছিলেন। তিনি এই পেশার আড়ালেও মাদক কারবারি চালাতেন। যাবজ্জীবন সাজা ছাড়াও তিনি পাঁচ বছর ও তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।