বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রেলের টিকিটে কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলের কর্মচারিসহ যারা কালোবাজারি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। এটা চলতে দেওয়া যায় না। এটা আগে চলেছে, এগুলো বন্ধ করতে হবে। টিকিট নিয়ে হয়রানি বন্ধ হবে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, অনলাইন টিকিটিং সিস্টেম সহজে টিকিট পাওয়া যায় না, কিন্তু কালোবাজারে পাওয়া যায়। এটা নিয়ে আলোচনা হয়েছে। টিকিট কাটার সময় যাত্রীরা যাতে ভিন্ন সময় ও অন্যান্য স্টেশনের চিত্রও দেখতে পায়, সেটার ব্যবস্থা করতে সহজকে বলেছি।

উপদেষ্টা বলেন, অনেক জায়গায় যাত্রী বেশি থাকলেও স্টেশন নাই, আবার যাত্রী তেমন না থাকলেও স্টেশন আছে। সেক্ষেত্রে আমরা রেল রুট রেশনালাইজেশনের জন্য আমরা কাজ করা শুরু করব। এটার জন্য আমাদের সময় দিতে হবে, আমাদের হাতে তো আর জাদুর চেরাগ নেই। প্রত্যেক সমস্যার গভীরে যেতে চাচ্ছি।

বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি বলেন, আমরা প্রকল্প রিভিউ করছি। অনেক প্রকল্প হয়ে গেছে, আমরা চেষ্টা করছি কীভাবে সেগুলোর ব্যবহার বাড়ানো যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।