বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এইচএসসিতে ৬৫ কলেজে পাস করেননি কেউ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ৬৫টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

গতবার শূন্য পাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৬৫টিতে। অর্থাৎ, এবার শূন্য পাস করা কলেজের সংখ্যা ২৩টি বেশি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদন অনুসারে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। এ বছর গড় পাসের হার হয়েছে ৭৭.৭৮%।

জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোট ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে সব পরীক্ষার্থী পাস করেছেন। গত বছর এই সংখ্যা ছিল ৯৫৩টি। সে হিসেবে এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩৫টি বেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।