বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা নিয়ে ১৬ ছাত্রী অসুস্থ- স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা নেওয়া ১৬ ছাত্রী অসুস্থ হয়ে পরায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ হয়ে পরা সবাই উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডাঃ নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী। তবে ডাক্তার বলছেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নয় তারা ভয়েই অসুস্থ হয়েছে। বুধবার ওই বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা প্রদান কর্যক্রম চলছিল। হাসপাতালের দায়িয়ত্বরত চিকিৎসক ছাত্রীদের টিকা প্রদান করেন। বেলা দেড়টার দিকে বেশ কয়েক জন ছাত্রী টিকা নেওয়ার পর শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের অসুস্থতা বোধ করে। হঠাৎ  ১৬ জন ছাত্রী বেশি অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীরা জানায় টিকা নেয়া পরেই তারা পেট ব্যাথা শ্বাসকষ্ট সহ নানা উপসর্র্গ দেখা দেয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ জামান জিতি বলেন ছাত্রীরা ভয় ও আতংকে অসুস্থ হয়েছে। বড় কোন সমস্যা নেই। টিকা নেওয়ার কারনে তাদের কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। ভর্তির আধা ঘন্টার মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।
আব্দুল মুনতাকিন জুয়েল
গাইবান্ধা সংবাদ দাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।