বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি : হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ।

রোববার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসান আরিফ বলেন, এই সরকার রুটিন কেয়ার টেকার সরকার নয়, ছাত্র আন্দোলনের পর বিশেষ প্রেক্ষাপটে গঠিত হয়েছে এই সরকার। তাই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা এবং শ্রমিক যে অর্জনের জন্য আত্মত্যাগ করেছে, সেই লক্ষ্য পূরণে মেয়র কাজ করবেন বলে আশা করি। পাহাড় ঘেরা জলমগ্ন মুক্ত চট্টগ্রাম দেখতে চাই।

উপদেষ্টা বলেন, চট্টগ্রামে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে যারা মেয়রের নেতৃত্বে কাজ করবে। সিটি কর্পোরেশনগুলোতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। বর্তমান চট্টগ্রামের মেয়রের মেয়াদ আইন অনুযায়ী যেটা হবে ততদিন তিনি দায়িত্বে থাকবেন।

এ সময় নতুন মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রাম শহরের অবকাঠামো উন্নয়নে কাজ করব। যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করব। ইশতেহার পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করব।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রামের মূল সমস্যা জলাবদ্ধতাসহ নাগরিকের সমস্যা দূর করে পরিকল্পিত নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলব সবার সহযোগিতা নিয়ে। গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলদি সিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।