বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ একীভূত হচ্ছে। মন্ত্রণালয়ের এই দুই বিভাগের আওতায় মোট ১০টি দপ্তর রয়েছে। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ দুইটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন প্রদান করেছেন। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে জননিরাপত্তা বিভাগের আওতায় পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোর্ট গার্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ছাড়াও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার রয়েছে।

অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগের আওতায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।