বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডেঙ্গুতে খুবির সহকারী গ্রন্থাগারিকের স্ত্রীসহ দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মো. সাইফুর রহমান ও একটি বেসরকারি হাসপাতালে সা‌ফিনা খানম নামে একজনের মৃত্যু হয়েছে। সা‌ফিনা খানম খুলনা বিশ্ব‌বিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী।

জানা গেছে, রোববার (৩ নভেম্বর) সকাল ৭টায় এক‌টি বেসরকা‌রি ক্লি‌নিকে মারা যান খুলনা বিশ্ব‌বিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী সা‌ফিনা খানম সাওতা। যোহরবাদ নগরীর পোর্ট কলোনি জামে মস‌জিদে জানাজা ‌শেষে পোর্ট কলোনি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী সাফিনা খানম সাওতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।