বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুর্গাপুরে ছিনতাই ও চাঁদাদাবির অভিযোগে যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিমুল রানা (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশ। গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃত যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার চককৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিমুল উপজেলার চক কৃষ্ণপুর গ্রামের ওসমান আলীর ছেলে। এ ঘটনায় আলমগীর হোসেন নামের অপর এক যুবক বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেছে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে,  মাদক মামলার সাক্ষী হওয়ার কারনে বাদি আলমগীর হোসেনের কাছে এক লাখ টাকা চাঁদাদাবি করে গ্রেপ্তারকৃত শিমুল রানা। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আলমগীর হোসেনের ব্যবহৃত টিভিএস কোম্পানির মোটরসাইকেল কেড়ে নেয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গত ৫ নভেম্বর থানায় অভিযোগ করে মামলার আলমগীর হোসেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে শিমুল রানাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শিমুল রানার বিরুদ্ধে এলাকায় মাদক ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে। মাদক মামলার সাক্ষী হওয়ায় মোটরসাইকেল ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে।
দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারি কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে শিমুল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।