বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘ভারতবর্ষে হিন্দু-মুসলমান বিরোধ সব সময়ই ছিল’

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতবর্ষে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিরোধ সব সময়ই ছিল। সে বিরোধ নিয়েও মানুষ শান্তিতে সহাবস্থান করত। কিন্তু বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের পর থেকে হিন্দু-মুসলমানের মধ্যে বিরোধ ক্রমেই বাড়তে থাকে। একসময় এত বেশি দাঙ্গা হয়েছে, শুনেছি এতে অন্তত ১ কোটি মানুষ নিহত হয়েছেন।

গতকাল বাংলা একাডেমির সভাগৃহে আয়োজিত ‘ইসলামের অভেদ ভাব’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধ জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু ৩০ লাখ শহীদের কথা বলা কি ঠিক হয়েছে? কেউ এটি গণনা করে দেখেনি। এটা ইতিহাসের বিকৃতি। এর ফলে জাতির জীবনে ভালো কিছু হয় না। এক জায়গায় মিথ্যাকে প্রতিষ্ঠা করলে, আরও বহু জায়গার তার প্রভাবে ভিন্ন ভিন্ন মিথ্যা প্রতিষ্ঠা পায়।

আবুল কাসেম ফজলুল হক বলেন, মুহাম্মদ (সা.) মদিনায় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মদিনার সনদ করলেন। আজকের দিনে মদিনার সনদ সামান্য বিষয় মনে হতে পারে। তবে সেকালে মানুষের শিক্ষা-দীক্ষা বিবেচনায় মদিনার সনদ বড় অর্জন। এর থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের রাজনীতিও উন্নত করার সুযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।