বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মোহাম্মদপুরে রাস্তায় পড়েছিল অস্ত্র

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রিভলভার, ম্যাগাজিনসহ ১টি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা আনুমানিক ৬টায় একজন পথচারী মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগটি মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন। থানায় নিয়ে আসার পর থানা পুলিশ ব্যাগ খুলে সেখান থেকে ১টি রিভলভার, ম্যাগাজিনসহ ১টি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি, ১টি হ্যান্ড মাইক ও ছোট ১টি সিগন্যাল লাইট উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।