বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কুড়িগ্রামে বসেছে বিনা লাভে সবজির দোকান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে বিনা লাভের সবজি বিক্রি করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা। কাঁচা বাজারের উর্ধগতি থেকে কিছুটা স্বস্তি ফেরাতে জেলা প্রশাসকের সহযোগিতায় এমন আয়োজন করেছেন তারা।

কুড়িগ্রাম পৌর শহরের উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে সপ্তাহে চার দিন (রোববার, মঙ্গলবার,বৃহস্পতিবার ও শুক্রবার) বিনা লাভের দোকান বসবে বলে জানিয়েছেন শিক্ষার্থী আব্দুস সালাম রনি।

এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৩ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৩৬ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ১১২ টাকা, প্রতিটি ডিম সাড়ে ১১ টাকা, লাউ প্রতিটি ৩৫ টাকা, ফুলকপি প্রতিটি ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩৩ টাকা, ও মুলা ৩২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি মূল্যে সবজি পেয়ে দারুণ আনন্দিত অনেকে।

পৌর শহরের পিটিআই পাড়া এলাকার জসিম উদ্দিন বলেন, আজ এখান থেকে সবজি বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-৭ টাকা করে কম। এখন বাজার করলে এখান থেকেই করবো।

আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি ও ফয়সাল নামে শিক্ষার্থীরা জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু একনো বেশি আছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামে বিক্রি করছি যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।

কৃড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা জানান, বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।