বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন তিনজন : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে তিনজন যুক্ত হচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানিয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন শপথের আগে তা জানাতে চাননি মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব নয় কারা কারা উপদেষ্টা হচ্ছেন। কারণ এটা শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। যেটুকু জেনেছি, সেই অনুযায়ী আমরা প্রস্তুত আছি। আমরা বঙ্গভবনে যাব, ওখানে চূড়ান্ত হবে এবং আজকে শপথ অনুষ্ঠিত হবে।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ২৪ জন হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।