বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রেস সেক্রেটারির কাজ ছিল গোয়েন্দাদের সঙ্গে মিলে সংবাদ মেরে ফেলা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের বয়স তিন মাস পূর্ণ হয়েছে গত ৮ নভেম্বর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি হিসেবে শফিকুল আলমের তিন মাস পূর্ণ হয়েছে আজ (১০ নভেম্বর)। নতুন পদে তিন মাস পূর্ণ হওয়ার কথা উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এএফপির সাবেক এই ব্যুরো চিফ।

তিন মাসের অভিজ্ঞতা তুলে ধরে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর একদিন আমি আমার পুরোনো পেশায় ফিরে যেতে পারব বলে আমার বিশ্বাস ছিল। কিন্তু আমি ইতোমধ্যে রাজনৈতিকভাবে উন্মোচিত ব্যক্তি হয়ে গেছি। আমার কথা ও বিবৃতিগুলো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে যাচাই-বাছাই করা হয়। এই জায়গা কোথাও সমালোচনা হয় আবার প্রশংসিত হয়।

ফেসবুকে তিনি লেখেন, বাংলাদেশের গত ৫০ বছরের বেশি সময় ধরে একজন প্রেস সেক্রেটারির কাজ ছিল সংবাদ মেরে ফেলা, গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করা এবং কখনো কখনো হুমকি দেওয়া। সাংবাদিক বা সম্পাদকদের সমস্যা সৃষ্টি করা এবং ক্ষমতার দাপট দেখানো। পতিত আওয়ামী লীগ স্বৈরাচারের একজন ডেপুটি প্রেস সেক্রেটারি এতটাই ক্ষমতাবান ছিলেন যে মানুষ এখনো তার শোষণ ও দুর্নীতির কথা বলে।

‘আমার জন্য এ কাজটি একটি ১৮ ঘণ্টা বিরতিহীন কাজ হয়ে উঠেছে। আমি এখনো গ্রাম-ঘাট, বটগাছ ঘুরে দেখার জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।