বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

০৬ দফা দাবীতে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঘেরাও কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বিএসসি ইন মেডিকেল/হেলথ টেকনোলজি ও স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা কর্তৃক পরিচালিত মেডিকেল টেকনোলজি।বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক পরিচালিত ডিপ্লোমা ইন ফার্মেসী শিক্ষার্থীদের সম্মিলিত – ৬ দফা পেশার মুক্তির দাবি, জনগনের সাস্থসেবা কেন্দ্রীক আকাঙ্খা পূরণের জন্য অত্যাবশ্যকীয় বলে বিশ্বাস করি।

নিম্নোক্ত দাবীসমূহ সময়োচিত ও প্রাসঙ্গিক-

১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে।

২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টিপূর্বক চাকুরীজীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট-আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।

৪. ঢাকা আইএইচটি-কে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি’ নামকরণে
বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং উক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএইচটিসমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।

৬. সকল অনুষদের বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

উল্লেখ্য, পেশাজীবী সকল গ্রুপ সংগঠন ও রাজনৈতিক পেশাজীবী সংগঠন ১৬ অক্টোবর যৌথ সভায় অর্থিক ও সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেছেন এবং সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্যসেবাকে গণমুখী করতে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পেশাগত সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। স্বাস্থ্যসেবা একটি ‘টিম ওয়ার্ক’ যেখানে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহৎ এক পেশাজীবী মেডিকেল টেকনোলণ্ডিস্ট ও ফার্মাসিস্ট জনগোষ্ঠির পরিচালনা, বদলি, পদোন্নতি, পেশাগত কল্যাণ ও অন্যান্য দেখভালের জন্য কোন স্বতন্ত্র পরিদপ্তর নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়ের সাথে ছাত্র পেশাজীবীদের সাথে আন্দোলনের দাবির প্রেক্ষিতে আলোচনা আয়োজন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), পরিচালক (প্রশাসন) বিএমটিএ সভাপতি খাজা মইনুদ্দিন মঞ্জু, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, সিনিয়র যুগ্ম মহাসচিব হাফিজুর রহমান, যুগ্নু মহাসচিব কাজী মাসুম, সাংগঠনিক সম্পাদক মামুন অর রশিদ, এমটিএফ সাধারণ সম্পাদক সোহেল রানা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।