বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে আজ রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।