বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ওবায়দুল কাদেরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ তিনজনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান ও এ বিষয়ে মামলা করতে চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

এ আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ। দুপুরে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।

আবেদনে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও মাহাদাত কাদের মির্জার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলার আর্জি জানানো হয়েছে।

অপরদিকে দুদকের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদসহ তার ৩ ভাইয়ের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানের পাশাপাশি এ বিষয়ে মামলা করতে চেয়ে পৃথক আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ।

এছাড়াও দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন তিনি। এসব অভিযোগ অনুসন্ধান করে মামলা করার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।