বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৮মিনিটে আগুন নির্বাপণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে দুপুর ২টা ৮ মিনিটে আগুন নির্বাপণ করে তারা।

প্রাথমিকভাবে আমরা জানতে পারিনি বাসে কীভাবে আগুন লেগেছে। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না সেই খবরও পাওয়া যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি বাসটি কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে ছিল।

এ বিষয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, আমরা কুড়িল এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা এখনো জানতে পারিনি। বাসে কীভাবে আগুন লেগেছে সেটা জানার জন্য আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।