বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম রায়হান ফেরদৌস মোরশেদ (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

তিনি জানান, গতকাল (রোববার) রাতে পুলিশি অভিযান চলাকালে নতুন ব্রিজ এলাকায় রায়হান ফেরদৌস মোরশেদ নামে এক যুবককে সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে তল্লাশি করে তার পকেট থেকে কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ওই যুবক কৌশলে তার মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করে। এতে তার প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। তার অনুমতি নিয়ে তার ফোনটি চেক করে অস্ত্র হাতে তার একটি ছবি পাওয়া যায়।

তিনি আরও জানান, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া থানার দ্বীপের কুল বাংলাবাজার এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া, আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।