বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চাঁদপুর আনসার ভিডিপির ২০ সদস্য সাসপেন্ড

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নানা দাবি নিয়ে চাঁদপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার ব্যাপারে তদন্তসাপেক্ষে জেলা আনসার ও ভিডিপির ২০ সদস্যকে সাসপেন্ড (চাকরিচ্যুত) ও ৩৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আনসার ও ভিডিপির সদর হেডকোয়ার্টাস থেকে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর জেলা অফিসকে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. শাহজালাল ছোয়াদ।

জানা গেছে, বিভিন্ন দাবি নিয়ে চাঁদপুরে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার ব্যাপারে প্রাথমিকভাবে চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির ৬০ সদস্যকে শোকজ করা হয়। পরে তদন্তসাপেক্ষে ২০ জন আনসার সদস্যকে সাসপেন্ড ও তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ৩৪ জনকে আনসার সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও কিছু আনসার সদস্যের ব্যাপারে এখনো তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।