বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ছুটি শেষে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

টানা চার দিন ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) থেকে খুলেছে সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ফলে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ, দেখা দিয়েছে তীব্র যানজট।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে, রাজধানীর হানিফ ফ্লাইওভার, রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, গুলশানসহ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তুহিন তালেব বলেন, সকাল সাড়ে ৭টায় কাজলা থেকে বাসে উঠেছি। অথচ এখনও সায়েদাবাদই পার হতে পারলাম না। অফিস ৯টায়, তবে কখন পৌঁছাবো জানি না।

আরফান নামে আরেকজন জানান, চার দিনের ‍ছুটিতে ঢাকার সড়কগুলো পুরোই ফাঁকা ছিল। কিন্তু আজ অফিস-আদালত খুলতেই সেই পুরোনো রূপ। এত যানজটে সত্যিই বিরক্ত লাগে। এক থেকে দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না।

এদিকে, সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

এর আগে, ১০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয়। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটি ১৩ অক্টোবর থাকলেও নির্বাহী আদেশে ১০ অক্টোবরও ছুটি ঘোষণা করেছিল সরকার। এরমধ্যে ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সব মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করেছেন চাকরিজীবীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।