বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জব্দ করা ১০২টি অটোরিকশা সাড়ে ১৮ লাখ টাকায় নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে আবারও অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১১ নভেম্বর) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর থেকে শুরু হওয়া এই অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০২টি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে মোট ৩৭৬টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দ করা অটোরিকশা এবং ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে আমরা গত সপ্তাহ থেকে অভিযান শুরু করছি। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।