বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিএনসিসির কমিটি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ওয়ার্ড ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে অঞ্চল অনুযায়ী ৩টি কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি এই কমিটি বর্জ্য ব্যবস্থাপনা কাজের মান উন্নয়ন, পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা গ্রহণ সহ সার্বিক বিষয় মনিটরিং করবে এই কমিটি।

শুক্রবার (২২ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, এই কমিটিকে সাপ্তাহিক প্রতিবেদন দাখিল করবেন যেখানে সার্বিক বিষয়গুলো উল্লেখ করতে নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ১,৬,৭ ও ৮ মিলিয়ে ৩ সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে। একইভাবে ডিএনসিসির ২, ৪ ৫ নম্বর অঞ্চল মিলিয়ে ৩ জনের কমিটি এবং অঞ্চল ৩,৯ এবং ১০ মিলিয়ে আরও তিন জনের একটি কমিটি গঠন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।