বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’

তার ওই পোস্টে মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পোস্টে তিন ঘণ্টায় ৭৯ হাজার রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে ১৫ হাজারের বেশি। আর শেয়ার হয়েছে ২ হাজার ৭শ।

অনেকের ধারণা, ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এ পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ। অবশ্য ওই বক্তব্যের জন্য ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন রিজভী।

এদিকে সোমবার (১১ নভেম্বর) রাতে প্রোফাইল পিকচার আবার লাল করেছেন হাসনাত আবদুল্লাহ। পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগে আন্দোলনকারীরা প্রোফাইল পিকচার লাল করেছিলেন।

প্রোফাইল পিকচার লাল করে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ/ শেষ হয়নি যুদ্ধ/ ১৩৪ শে জুলাই, ২০২৪’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।