বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত’

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার দেশত্যাগের রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেন। সেদিন তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পাওয়ার কথা জানান।

কিন্তু সম্প্রতি দৈনিক মানবজমিন পত্রিকাকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি।

সেই প্রতিবেদনে বলা হয়- ‘প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকেন তাহলে সেটা গেল কোথায়? কারও কাছে এই প্রশ্নের জবাব নেই। প্রতিবেদনে দাবি করা হয় তিন সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছি। খোঁজ নিয়েছি মন্ত্রিপরিষদ বিভাগেও। যেখানটায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র থাকার কথা। কোথাও নেই।’

পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির মুখোমুখি হয়ে প্রশ্ন করেন, ‘আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা আছে?’ রাষ্ট্রপতি জানান, ‘আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।’

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই মাস পর রাষ্ট্রপতির এমন বক্তব্যকে ‘বিশেষ উদ্দেশ্য প্রণোদিত’ বলে দাবি করেছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন।

সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবদিন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণে বলেছেন- শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তার এ ভাষণ সারা দেশের মানুষ শুনেছেন। রাষ্ট্রপতি নিজে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়িয়েছেন। এখন তিনি বলছেন, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই। আমি বলব, রাষ্ট্রপতি সরকার গঠনের দুই মাস পরে বিশেষ উদ্দেশ্য নিয়ে এ কথা বলেছেন। রাষ্ট্রপতি অসত্য বলেছেন।’

৫ আগস্ট রাতেই জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন। তিন দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

সংবাদমাধ্যমে রাষ্ট্রপতির এমন বক্তব্যের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আপনার যদি শারীরিক বা মানসিক সক্ষমতা না থাকে বা আপনি যদি গুরুতর অসদাচারণ করেন, তখন রাষ্ট্রপতি হিসেবে আর ওই পদে থাকতে পারেন কিনা- সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার স্কোপ আমাদের সংবিধানে আছে।’

বিএনপি নেতা জয়নুল আবদিন বলেছেন, যেহেতু রাষ্ট্রপতির পদে থেকে তিনি ‘অসত্য’ কথা বলেছেন, তাই দেশের মানুষ মনে করে তার পদত্যাগ করা উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।