বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক -১

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ থানা পুলিশ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত গোহাট্টা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ ও একাধিক মামলার আসামী ডাকাত সর্দার সাদ্দাম(৩২)কে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার রাত আনুমানিক আড়াই টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এসআই আল ইসলাম বলেন, গোপন সুত্রে খবর পেয়ে ওসি আব্দুল বারী স্যারের নির্দেশে আমিসহ সঙ্গীয় ফোর্স ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত সর্দার সাদ্দাম কে গ্রেফতার করি।। ডাকাত সাদ্দামের বিরুদ্ধে ডাকাতি সহ প্রায় ১৯ টি মামলার রয়েছে। গ্রেফতার কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায় ।
গ্রেফতারকৃত ডাকাত সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোজ্জামেল হোসেন এর ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, আটককৃত ডাকাতের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। তার সাথে থাকা অন্যদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।