বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হানিফ ফ্লাইওভারের নিচে পড়েছিল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার হানিফ ফ্লাইওভারের ১৯নং পিলারের নিচ থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বিকেলের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফকরুল হাসান ফারুক জানান, আজ (মঙ্গলবার) সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একদিনের ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করি। এরপর ওই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, কোনো বাসা বা হাসপাতাল থেকে কে বা কারা সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই নবজাতককে হানিফ ফ্লাইওভারের নিচে ১৯নং পিলারের পাশে ফেলে যায়। আমরা আশপাশের মানুষদের জিজ্ঞেস করেও কিছু জানতে পারিনি। সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।