বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিমানবন্দরে ‘ওয়েটিং লাউঞ্জ’ চালু হচ্ছে সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুল প্রতীক্ষিত ‘ওয়েটিং লাউঞ্জ’ চালু হচ্ছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায়। এরইমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজান থেকে ফেরার সময় বিমানবন্দরে এটির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি জানান, ২৪ ঘণ্টা এই লাউঞ্জ চালু থাকবে। আপাতত একসঙ্গে পাঁচ শতাধিক অতিথির একত্রে বসার সুযোগ থাকবে এই লাউঞ্জে। আগামীতে এর পরিসর আরো বাড়বে। বিদেশগামী যাত্রীদের সঙ্গে আসা দর্শকরাই এখানে অপেক্ষা করতে পারবেন। তাদেরকে স্বল্পমূল্যে স্ন্যাকস জাতীয় হালকা খাবার পরিবেশনের সুব্যবস্থা রয়েছে।

জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা করেছে। নতুন লাউঞ্জটিতে সুযোগ-সুবিধা হিসাবে থাকছে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের কাফেটেরিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।