স্বপ্ন সিজনশীলতা ও পরিশ্রমের অন্যান্য গল্প,, মাছুমা শিপন একজন নারী উদ্যোক্তার পথ চলা।
ভালোবাসা সৃজনশীলতা আর নিজের পরিশ্রমকে পুঁজি করে স্বপ্নের পথে এগিয়ে চলেছেন মাছুমা শিপন, হোমমেড কেক ও নরসিংদীর ঐতিহ্যবাহী নকশী পিঠা নিয়ে নিজের একটি পরিচয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন,, তার উদ্যোগের নাম মাছুমা শিপন।
আমি মাছুমা শিপন সৃজন শীলতার কাজের প্রতি ভালোবাসা থেকেই আমার উদ্যোক্তা জীবনের পথ চলা নিজের পছন্দ আগ্রহ ও সিজনশীলতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছি আমার ছোট্ট একটি উদ্যোগ।
আমার উদ্যোগের কাজ হল নরসিংদীর ঐতিহ্যবাহী নকশী পিঠা ও হোমমেইড কেক এবং ফাস্টফুড আইটেম,,
আমি সরকারিভাবে ও বেসরকারিভাবে বিভিন্ন জায়গা থেকে বেকারি এন্ড ফাস্টফুড কোর্স করেছি,, এই কাজের সাথে জড়িয়ে আছে আমার ভালোবাসা ধৈর্য যত্ন ও সৃজনশীলতা।
নকশী পিঠার প্রতি আমার ভালো লাগা ছোটকাল থেকেই ছোট থেকেই ভালো পিঠা বানাতে পারতাম সেই ভালোলাগা থেকে আজকে আমি একজন উদ্যোক্তা হয়েছি আলহামদুলিল্লাহ।
শুরুতে বিভিন্ন অকেশনে ঈদে বাড়িতে পিঠা বানাতাম পরবর্তীতে করোনা কালীন সময়ে যখন দেখি মেয়েরা বিভিন্নভাবে যে যা পারে কাজ করতেছে সেই চিন্তা থেকে সেই দেখা থেকে আমার কাজের প্রতি আগ্রহ হলো যে আমিও কিছু একটা করব সেই ওর অনুপ্রেরণা থেকেই মূলত এই কাজটা করা। আমার এই কাজে সবচেয়ে বেশি আমাকে উৎসাহ দিয়েছে আমার বড় বোন আমার বড় মেয়ে এবং আমার বান্ধবী তাদের উৎসাহে আজকে আমি একজন উদ্যোক্তা হয়েছি।
বর্তমানে নকশী পিঠার চাহিদা দিন দিন বেড়ে চলেছে বিভিন্ন অনুষ্ঠানে বা বিকেলের নাস্তায় পিঠার কোন জুড়ি নেই।
হোমমেইড কেক ও ফাস্টফুড আইটেম নিয়ে স্বপ্ন,, নকশী পিঠার পাশাপাশি হোমমেড কে ক ও ফাস্টফুড আইটেম এর প্রতি রয়েছে আমার অনেক আগ্রহ নিজের হাতে ভালোবাসা ও যত্ন দিয়ে কেক তৈরি করি জন্মদিন বিবাহ বার্ষিকী গায়ে হলুদ আরো বিভিন্ন অনুষ্ঠানের জন্য।
প্রতিটি কেকের ডিজাইন স্বাদ গ্রাহকের পছন্দকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি একটি কেক শুধু খাবার নয় অনেকের কাছে এটি একটি দিনের বিশেষ আনন্দ ও ভালোবাসা।
গ্রাহকদের ভালোবাসা আস্থা ইতিবাচক মতামত আমাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় যখন ভালো একটা রিভিউ পাই।
মাছুমা শিপন শুধু একটা পেজের নাম নয় এখানে রয়েছে আমার ভালোবাসা আমার স্বপ্ন আমার পরিশ্রম এবং আমার নিজের একটা আলাদা পরিচিতি আমি চাই এটা ধরে আমি অনেক দূর যেন পৌছাতে পারি।
একদিকে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের হাতের তৈরি করা পিঠা কেক ফাস্টফুড আইটেম এই দুটি ভিন্নধর্মী সৃজনশীল কাজকে একই সাথে তুলে ধরাই আমার উদ্বেগের বিশেষত্ব।
একজন নারী উদ্যোক্তা হিসেবে পথ চলায় অনেক কিছু শিখেছি প্রতিটি নতুন অর্ডার প্রতিটি নতুন ডিজাইন প্রতিটি সন্তুষ্ট গ্রাহক আমার কাছে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা।
স্বপ্ন প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা
আমার ভবিষ্যৎ স্বপ্ন এই মাছুমা শিপনে অনেক বড় পরিসরে প্রতিষ্ঠিত করা আরো সুন্দরভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে যেন আমি ক্রেতাদের হাতে তুলে দিতে পারি আমার হাতে তৈরি করা বিভিন্ন ধরনের হোমমেড খাবার এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য।
আমি বিশ্বাস করি একজন নারী চাইলে নিজের ইচ্ছাশক্তি সততা ধৈর্য ও পরিশ্রম দিয়ে নিজের পরিচয় নিজেই তৈরি করতে পারেন উদ্যোক্তা হওয়া মানে শুধু অর্থ উপার্জন নয় নিজের দক্ষতাকে কাজে লাগানো নতুন কিছু সৃষ্টি এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা।
আমার এই পথ চলায় যারা আমার কাজ পছন্দ করেছেন অর্ডার দিয়ে আমার পাশে থেকেছেন ভালো ভালো পরামর্শ দিয়েছেন এবং উৎসাহ জুগিয়েছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সততা কনিষ্ঠার সঙ্গে আমার কাজ করে যেতে পারি এবং সুন্দর পরিচিতি উদ্বেগ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।
আমার পথচলা এখনো চলমান স্বপ্নের পরিধি আরো অনেক বেশি বড় সেই স্বপ্ন পূরণের জন্যই প্রতিদিন নতুন করে এগিয়ে চলেছি,, পাশে থাকবেন দোয়ায়ে রাখবেন আল্লাহ হাফেজ।।।


