বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘হাসিনার বিচার না করা হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে’

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার বিচার না করা হলে তা জাতির সঙ্গে অপরাধ করা হবে বলে মন্তব্য করেছে ইসলামী আইনজীবী পরিষদ। রোববার (১৭ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ আতিয়ার রহমান, আমেল খান চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ লুৎফুর রহমান, আব্দুল বাসেত, সহ সভাপতি শওকত আলী হাওলাদার, হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, হাসিনা সরকার জাতির সঙ্গে যা করেছে তার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে। কিন্তু এ বিষয়ে তেমন কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকার গঠন হওয়ার পরও ফ্যাসিস্ট রিজিমের মন্ত্রী, এমপি, দালাল পাবলিক সার্ভেন্ট, এলাকার নেতা, পাতি নেতা, মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। অনেকে দেশেই আত্মগোপনে থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো? কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না? বিচারে কোনো অবহেলা বা আপস দেশবাসী কোনোদিন ক্ষমা করবে না।

তারা আরও বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে। ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পিআর পদ্ধতির প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।