বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শাহবাগে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহবাগ থানার শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৫৫) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা ও সাড়ে চারটার দিকে ওই দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুটি ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ। তিনি বলেন, শাহবাগ থানার শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা ও ঢাকা মেডিকেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাদের আশপাশের লোকজনের কাছে খবর নিয়ে জানতে পারি তারা দুজনেই ভবঘুরে ছিলেন। আমরা প্রযুক্তির সহায়তায় তাদের নাম-পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।