বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শিল্পাঞ্চলে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে এক শ্রেণির মানুষ, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্মপরিবেশ নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসা সংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

শুক্রবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

আইএসপিআর জানায়, কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নলিখিত নম্বরে অভিযোগ দায়ের করতে অনুরোধ করা হলো:

০১৭৬৯০৯১০২০,
০১৭৬৯০৯৫১৯৮,
০১৭৬৯০৯৫২০৯।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।